ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোররাত ৫টার দিকে উপজেলার লেদা সীমান্ত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা। তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় থেকে আনুমানিক ৮৩ কোটি টাকা মূল্যের ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করে নৌবাহিনীর সদস্যরা।

জেইউ/বিএ/আরআইপি