ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা হরতাল, আটক ১২
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালাভাবে চলছে। বৃহস্পতিবার সকাল থেকে হরতালের সমর্থনে শহরের কোথাও জোটের নেতাকর্মীদের মিছিল-মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায়নি।
হরতালে শহরের সবধরণের যান চলাচল করছে। দূরপাল্লার যানবাহন সীমিত পরিসরে ছেড়ে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে চলমান হরতাল-অবরোধে নাশকতার দায়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহিদুল ইসলাম জাগোনিউজকে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী