বাড়িতে হামলা চালিয়ে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরে বাড়িতে হামলা চালিয়ে ভোগ দখলীয় জমি থেকে উচ্ছেদ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। মঙ্গলবার দুপুরে শহরের ছনকান্দা এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার আব্দুস ছালাম ও তার ছেলে মো. ফারুক।
এসময় লিখিত বক্তব্যে বলা হয়, ছানকান্দা এলাকায় ৩১ শতক জমির বৈধ দখলদার হওয়া সত্ত্বেও পার্শ্ববর্তী ভূমিদস্যু সোহরাব উদ্দিন, খোকা মিয়া ও ময়নালসহ তাদের দলবল নিয়ে গত ৩০ সেপ্টেম্বর জোরপূর্বক জমি জবরদখল করে বাড়িঘরে হামলা ও লুটপাট করে তাদের উচ্ছেদ করে। এ বিষয়ে পরিবারটি জামালপুর সদর থানায় একটি অভিযোগপত্র দয়ের করেছে।
বর্তমানের পরিবারটি জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
শুভ্র মেহেদী/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬