যশোরের ১৫টি পয়েন্টে আনসার মোতায়েন
সড়কে নির্বিঘ্নে যান চলাচলে যশোরের ১৫টি পয়েন্টে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার ভোর থেকে তারা অভয়নগরের রাজঘাট, প্রেমবাগ, বসুন্দিয়া, সদরের রূপদিয়া, হাটবিলা, রাজারহাট ও খাজুরা বাসস্ট্যান্ড, শার্শার বেনাপোল, নাভারনের সাতক্ষীরা মোড়, ঝিকরগাছার গদখালিসহ মোট ১৫টি পয়েন্টে সড়কের নিরাপত্তায় পুলিশের সাথে কাজ শুরু করেছে।
পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, ৩৬টি পয়েন্টে আনসার সদস্য চাওয়া হয়েছিল। শুক্রবার ১৫টি পয়েন্টে আনসার সদস্য মোতায়নের অনুমোদন দেয়া হয়েছে। সে অনুযায়ী শনিবার ভোর থেকে নির্দিষ্ট পয়েন্টগুলোতে ১২ জন করে মোট ১৮০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরাও যানবাহন চলাচলে কাজ করছে।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট এস এম নাজিমুল ইসলাম জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা, দুপুর ২টা থেকে রাত ১০টা ও রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত পালাক্রমে প্রতি পয়েন্টে ৪ জন করে কাজ করবে।
এমএএস/পিআর