বিজিবির ভয়ে পালাতে গিয়ে হিজড়া নিহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে বিজিবির ভয়ে পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় সুন্দরী (৩৬) নামে এক হিজড়া নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।
নিহত সুন্দরী ওরফে সোহেল রানা আটাপাড়ার পার্শ্ববর্তী উত্তর গোপাল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিজড়া সোহেল রানা ওরফে সুন্দরী ভারতীয় মালামাল নিয়ে আসার জন্য সীমান্ত পার হয়ে ভারত যাচ্ছিলেন। এসময় বিজিবি তাকে তাড়া দিলে দৌঁড়ে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় ট্রেনের নিচে কাটা পড়ে সুন্দরী ওরফে সোহেল রানার মৃত্যু হয়।
আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পাঁচবিবি থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) কিরন কুমার রায় জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাশেদুজ্জামান/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার