ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়িতে অভিযান

প্রকাশিত: ০৫:১৩ এএম, ০৮ অক্টোবর ২০১৬

জঙ্গি আস্তানা সন্দেহে গাজীপুর সিটি কর্পোরেশনের হারিনাল এলাকার একটি একতলা ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার ভোর থেকেই ওই বাড়িটি ঘিরে রাখে তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে অভিযান চলছে।

এদিকে, ওই বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়ারগাও পাতারফেক এলাকার জনৈক ওসমানের দোতলা বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ বাড়িতে অভিযানে যায় তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটনি।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আমির হোসেন।



আমিনুল ইসলাম/এসএস/এমএস

আরও পড়ুন