আড়াইহাজারে অটোচালকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিদ্দিকুর রহমান (৩০) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার আড়াইহাজার-গোপালদি সড়কের কল্যান্দী মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সিদ্দিকুর রহমান উপজেলার আড়াইহাজার পৌরসভার বাঘাপাড়া এলাকার জহুর আলীর ছেলে।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ধারণা করা হচ্ছে তার অটোরিকশাটি ছিনতাই করে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না।
শাহাদাত হোসেন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আজ নিজেকে বড় মনে হচ্ছে: প্রথম ভোট দিয়ে তরুণী
- ২ জাল ভোট দেওয়ার চেষ্টা, সিরাজগঞ্জে যুবককে দুই বছরের কারাদণ্ড
- ৩ ‘তুই মালায়ন মানুষ, ধানের শীষে ভোট দিবি ক্যান’ বলে মারধরের অভিযোগ
- ৪ ঝালকাঠির দুই আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৬৫ শতাংশ
- ৫ গণনার আগেই রেজাল্ট শিটে কর্মকর্তার স্বাক্ষর, কিছুই করার নেই ইউএনওর