ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৯ অক্টোবর ২০১৬

যশোরের বেনাপোলে একটি পিস্তল ও দু’টি ম্যাগজিনসহ বাবলু (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

পোর্ট থানার গাজিপুর গ্রাম থেকে রোববার বিকালে তাকে আটক করা হয়। আটক বাবলু বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

যশোর র‌্যাব-৬ জানায়, মধ্যপাড়ার একটি বাড়িতে কয়েক ব্যক্তি অস্ত্র কেনা-বেচা করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বাবলু পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শোবার ঘর থেকে একটি পিস্তল ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক বাবলুকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব।

মো. জামাল হোসেন/এএম