ভৈরবের শিবপুর ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়ন এলাকাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে ওই ইউনিয়নের ছনছাড়া মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর ইউপি চেয়ারম্যান মো. শফিক আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আজিম উদ্দিন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, ভৈরব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু তাহের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ওই ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করেন। এর আগে গত ২৭ সেপ্টেম্বর উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নকেও উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্য বিবাহমুক্ত ঘোষণা করেন।
জানা গেছে, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ভৈরব উপজেলাকে বাল্য বিবাহমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি কয়েকটি বাল্য বিবাহ বন্ধ করে ভৈরবে প্রশংসার দাবি রেখেছেন। তার কাজের বাস্তবায়নের লক্ষে অগ্রগতি স্বরূপ এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
ফারুক/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার