ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গিদের অনেকটা দুর্বল করে দেয়া হয়েছে : আইজিপি

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১০ অক্টোবর ২০১৬

জঙ্গিদের অনেকটা দুর্বল করে দেয়া হয়েছে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ রাজঘাট পূজামণ্ডপ পরিদর্শনকালে এ দাবি করেন তিনি।

আইজিপি বলেন, সারাদেশে ৩০ হাজার পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজন দুর্গোৎসব পালন করছেন। শান্তিপূর্ণভাবে পূজা উৎসব পালনের লক্ষ্যে গোটা দেশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। হিন্দুদের উৎসবে মুসলমানরা একত্মা প্রকাশ করেছে। তাই ভয় পাওয়ার কিছু নেই। কথায় আছে, ধর্ম যার যার উৎসব সবার।

এর আগে তিনি নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহন শেষে পূজামন্ডপ পরিদর্শন করেন।  

আইজিপি আরো বলেন, জঙ্গিরা অনেকটা দুর্বল করে দেয়া হয়েছে। আপনার নির্বিঘ্নে আপনাদের উৎসব পালন করে যাবেন। এ পূজা উৎসবকে কোন অশুভ শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না। আমি শারদীয়া দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

তিনি বলেন, সারাদেশে জঙ্গিদের তালিকা তৈরি করে খুঁজে বের করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিদের ছাড় দেয়া হবে না। এছাড়া নতুন জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীসহ অন্যরা নিহত হলেও জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। জঙ্গিদের অর্থের উৎসও তদন্ত করে দেখা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম মাফুজুল হক নূরজ্জামান, ডিআইজি হাইওয়য়ে ফখরুল ইসলাম, অতিরিুক্ত ডিআইজি মোহাম্মদ আলী, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈন হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তফিজুর রহমান প্রমুখ।  

শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি