কুমিল্লায় কোটি টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার
কুমিল্লায় প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে বিজিবি। বুধবার বিকেলে নগরীর মধ্য মুরাদপুর ও গর্জনখোলা এলাকার দুটি গুদাম তল্লাশি করে ৫৮ প্রকারের ৫৫ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করে বিজিবি।
মেজর মো. নাহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল এ অভিযান চালায়। গুদাম দুটির মালিক মো. শফিকুল ইসলাম এবং মো. রবিন বলে বিজিবি জানিয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাতে কুমিল্লা বিজিবির সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপরারেশন) মো. নাহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃত মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে গুদামের মালিকদের বিরুদ্ধে মামলা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।
মো. কামাল উদ্দিন/বিএ