ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ফিরেছে সেন্টমার্টিনে আটকা পড়া ৩৮৫ পর্যটক

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৩ অক্টোবর ২০১৬

বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া ৩৮৫ পর্যটক তিনদিন পর টেকনাফ ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ দমদমিয়া ঘাটে কেয়ারী সিন্দাবাদে ১৫০ ও বে-ক্রুজ জাহাজে ২৩৫জন পর্যটক সেন্টমার্টিন থেকে ফিরে আসেন।

পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদের টেকনাফ ব্যবস্থাপক শাহ আলম জানান, সতর্ক সংকেতের কারণে তিন দিন জাহাজ চলাচল বন্ধ ছিল। ফলে সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকরা আটকা পড়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া ভালো হওয়ায় আটকা পড়া পর্যটকদের মাঝে ২৩৫ জনকে জাহাজে করে নিয়ে আসা হয়।

বে-ক্রুজের ম্যানেজার আবুল কালাম জানান, আটকা পড়াদের মাঝে কেয়ারির সঙ্গে বাকি ১৫০ জনকে বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ ফিরে আনা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম জানান, গত মঙ্গলবার সতর্ক সংকেতের কারণে সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকরা আটকা পড়েন।

আবহাওয়া অনুকূলে আসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জাহাজ পাঠিয়ে সেন্টমার্টিনে আটকা পড়াদের ফিরিয়ে আনা হয়।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর