পাঁচতলা থেকে পড়ে শিশুর মৃত্যু
টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আনিসুর রহমানের সাততলা ভবনের পঞ্চম তলা থেকে পড়ে সৈয়দ সালমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সালমান সাবালিয়া এলাকার ভাড়াটিয়া ও কালিহাতী উপজেলা পাঠন গ্রামের সৈয়দ রানার ছেলে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আনিসুর রহমানের সাততলা ভবনের ৫ম তলার ভাড়াটিয়া ও গাড়ি ব্যবসায়ী সৈয়দ রানার ছেলে সৈয়দ সালমান খেলতে খেলতে ৫ম তলার বারান্দায় চলে আসে।
বারান্দায় গ্রিলের নিচে ফাঁকা থাকায় সে ৫ম তলা থেকে নিচে পড়ে যায়। এ সময় স্বজনরা গুরুতর অবস্থায় সালমানকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
আরিফ উর রহমান টগর/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তরমুজ চাষিদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, খাদ্য কর্মকর্তা গ্রেফতার
- ২ গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারি করেছেন বলেই তাকে বদলি করেছি
- ৩ জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
- ৪ ‘তেল নেই’ ব্যানার ঝুলানো ফিলিং স্টেশনে মিললো ৯ হাজার লিটার তেল
- ৫ নাব্য সংকটে বন্ধ নৌচলাচল, মাইলের পর মাইল হেঁটে বালুচর পাড়ি