ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষকের বেত্রাঘাতের পর স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০২:২৬ এএম, ১৮ অক্টোবর ২০১৬

কুমিল্লায় স্কুল শিক্ষকের বেত্রাঘাতে কারণে অভিমান করে তানিয়া আক্তার নামে ৮ম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

তানিয়া জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের শহিদ উল্লাহর মেয়ে ও ভারেল্লা শাহ নুরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

তানিয়ার মা জোসনা আক্তার জানান, তুচ্ছ বিষয় নিয়ে সোমবার দুপুরে স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান তাকে (তানিয়া) বেত্রাঘাত করে। বেত্রাঘাতের অপমানে তানিয়া পাশের বাজার থেকে বিষ এনে পান করে।

তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যায় তানিয়ার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া জানান, শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্রী তানিয়া আক্তার বিষপানে আত্মহত্যার মৌখিক অভিযোগ পেয়েছি। মঙ্গলবার মরদেহের ময়নাতদন্ত করতে কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে।

কামাল উদ্দিন/এসএস/পিআর