গোপালগঞ্জে জেলা প্রশাসক জাহিদুল ইসলামের দাফন সম্পন্ন
গোপালগঞ্জের শুকতাইল গ্রামে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো.জাহিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় শুকতাইল উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াতের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহামুদ হাসান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.মোখলেসুর রহমান সরকার, মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, শরীয়তপুরের জেলা প্রশাসক মাহবুবুল হোসেন খান, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, গোপালগঞ্জের পুলিশ সুপার এসএম এমরান হোসেনসহ এডমিনিস্ট্রেটিভ সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এর আগে সোমবার জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে টাস্কফোর্সের সমন্বয়-সভা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দিবাগত রাত তিনটার দিকে তার মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইলে এসে পৌঁছায়।
হুমায়ূন কবীর/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার