জাহাজ ভাসা উৎসবে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধদের প্রবারণার জাহাজ ভাসা উৎসবে বাঁকখালী নদীতে নিখোঁজ স্কুলছাত্র সুপন বড়ুয়া টাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তাকে উদ্ধার করে।
টাবু (১৪) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের সুখেন্দু বড়ুয়া ও দীপালী বড়ুয়ার একমাত্র ছেলে সন্তান। সে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
সোমবার বেলা আড়াইটার দিকে রামু বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীতে অনুষ্ঠিত জাহাজ ভাসা উৎসবে সহপাঠিদের সঙ্গে আনন্দ উচ্ছ্বাস করতে গিয়ে সুপন বড়ুয়া ডুবে যায়। ওই দিন থেকে কক্সবাজার এবং চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল কর্মী ও ডুবুরি দল গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি।
রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর সুপন বড়ুয়াকে মৃত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
- ২ ফেনীতে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর, কৃষক দল নেতাকে অব্যাহতি
- ৩ মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১৫
- ৪ বাবা ভোট না দেওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫