ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মীরেরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। পরনে হালকা হলুদ রংয়ের জিন্সের প্যান্ট ও সবুজ গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, দুপুর ২টার দিকে মীরেরগাঁও এলাকার রেলওয়ে ব্রীজ অতিক্রম করার সময় নীলফামারীগামী নীলসাগর ট্রেন ওই যুবককে ধাক্কা দেয়। এতে তিনি ব্রিজের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে।
আমিনুল ইসলাম/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা
- ২ ক্ষমতায় এসেই বিএনপি জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে
- ৩ নারায়ণগঞ্জে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা
- ৪ তনু হত্যা মামলার নতুন মোড়, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- ৫ নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে কারারক্ষী আটক