গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছাই রংয়ের গেবাইডিং প্যান্ট এবং সাদা-লাল ও কালো রংয়ের প্রিন্টের শার্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, সকালে ধীরাশ্রম এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু ট্রেনর সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা
- ২ ক্ষমতায় এসেই বিএনপি জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে
- ৩ নারায়ণগঞ্জে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা
- ৪ তনু হত্যা মামলার নতুন মোড়, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- ৫ নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে কারারক্ষী আটক