ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে আটক ৮৪
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ ৮৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহিদুল ইসলাম জানান, আটক ২০ দলীয় জোটের নেতাকর্মীদের চলমান হরতাল-অবরোধে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের ৮ জন নেতাকর্মী রয়েছেন, বাকিরা নিয়মিত বিভিন্ন মামলার আসামি।
নাশকতা ঠেকাতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বিএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী