জয়পুরহাটে ট্রাকচাপায় মাদরাসা শিক্ষক নিহত
জয়পুরহাটের নারায়ণপাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একরাম হোসেন (৪৮) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই শিক্ষক নওগাঁ জেলার নজিপুর এলাকার মোবারক হোসেনের ছেলে এবং নারায়ণপাড়া এলাকার একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই শিক্ষক মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি নওগাঁর নজিপুর যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রাশেদুজ্জামান/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী