বেনাপোল সীমান্তে পাচারকারীসহ আটক ১১
প্রতীকী ছবি
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বেনাপোল সীমান্তে এক পাচারকারীসহ ৩ নারী, ৫ পুরুষ ও ২ শিশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার রাতে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে পাচারকারী তুহিন (২৪), সুনীল, সুমন, সম্রাট, তমিজউদ্দিন, সোমেল, সোনালী, শেপালি, স্নেহা ও শিশু পপি এবং নিরব। আটকদের বাড়ি নেত্রকোনা, সিলেট, বাগেরহাট ও যশোর জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশুকে সাদীপুর সীমান্তের নাপিতবাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করছে পাচারকারী তুহিন।
এ সময় সেখানে অভিযান চালিয়ে পাচারকারী তুহিনসহ ১১ নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। রাতেই আটকদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
জামাল হোসেন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে গেলো ভোটের সরঞ্জাম
- ২ আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই: ফখরুল
- ৩ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন
- ৪ বিএনপি-আ’লীগ দুই দলই জাতীয় পার্টিকে দুর্বল করেছে
- ৫ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থী ফখরুদ্দিনকে শোকজ