গাজীপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
গাজীপুর সদর উপজেলার খুন্দিয়া গ্রামের জঙ্গল থেকে পলিথিনে মোড়ানো এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে জয়দেবপুর থানা পুলিশ অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বাড়িয়া ইউনিয়নের খুন্দিয়া উত্তরপাড়া এলাকায় জঙ্গলে পলিথিনে মোড়ানো অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সাদা পলিথিনে মোড়ানো মরদেহটির গলাকাটা। রশি দিয়ে বাঁধা মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা
- ২ ক্ষমতায় এসেই বিএনপি জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে
- ৩ নারায়ণগঞ্জে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা
- ৪ তনু হত্যা মামলার নতুন মোড়, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- ৫ নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে কারারক্ষী আটক