গাজীপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় পথচারী কালী মোহনের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালী মোহন সুনামগঞ্জের বাসিন্দা।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই মো. মামুন জানান, দুপুর দেড়টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস কালী মোহনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা
- ২ ক্ষমতায় এসেই বিএনপি জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে
- ৩ নারায়ণগঞ্জে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা
- ৪ তনু হত্যা মামলার নতুন মোড়, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- ৫ নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে কারারক্ষী আটক