ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জলবায়ুর ন্যায্যতা দাবিতে যশোরে মানববন্ধন

প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৪ অক্টোবর ২০১৬

জলবায়ুর ন্যায্যতা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের চিত্রামোড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা উলাসী সৃজনী সংঘ, টিআইবি ও কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের সভাপতি এমআর খায়রুল উমাম, ভবদহ অঞ্চলের কৃষক প্রতিনিধি প্রকাশ চন্দ্র ধর, চিত্তরঞ্জন বিশ্বাস, আবদুল আজিজ প্রমুখ।

আগামী ৭ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলন উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের উপকূলীয় জনগণের পক্ষ থেকে জলবায়ু ন্যায্যতা দাবি উপস্থাপন করার লক্ষে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

মিলন রহমান/এফএ/আরআইপি