কুতুবদিয়ায় আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ১০
কক্সবাজারের কুতুবদিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেয়া আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রোববার রাতে পুলিশের উপর হামলা ঘটনার পর থেকে সোমবার বিকেল পর্যন্ত কুতুবদিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
জানা যায়, রোববার রাত ৯টায় পুলিশের উপর হামলা চালিয়ে কুতুবদিয়া আলী আকবর ডেইল তাবলেরচর এলাকার নুর মোহাম্মদের ছেলে পলাতক আসামি আব্দুল কাদেরকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় এসআই মো. আমিনুল ইসলামসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কুতুবদিয়ায় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বিষয়টি নিশ্চিত করে জানান, বাকিদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
- ২ ফেনীতে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর, কৃষক দল নেতাকে অব্যাহতি
- ৩ মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১৫
- ৪ বাবা ভোট না দেওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫