ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে তিন কোটি টাকার ইয়াবা জব্দ

প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৫ অক্টোবর ২০১৬

কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়ায় অভিযান চালিয়ে তিন কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করতে পারেনি অভিযানকারীরা।

মঙ্গলবার ভোরে ২ বিজিবির বিশেষ টহল দল নাজিরপাড়ার মগপাড়ায় এ অভিযান চালায়।

২ বিজিবির অধিনায়ক আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবা সমূহ ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এদিকে, ২ বিজিবি অঢেল পরিমাণ ইয়াবা চালান জব্দ করতে সক্ষম হলেও এর সঙ্গে সংশ্লিষ্ট মালিক বা পাচারকারীকে আটক করতে ব্যর্থ হওয়া এবং এর কারণ হিসেবে সবসময় একই ধরণের বক্তব্য দেয়ায় নানা সমালোচনা চলছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস