গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি
গোপালগঞ্জের মোহম্মাদপাড়ায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা ও কালকিনি থানার উপপরিদর্শক ওয়াদুদ খান আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে এ ঘটনায় কালু (২২) ও ডাবলু (২৪) নামে মোহাম্মদপাড়া এলাকার সন্দেহভাজন দুই যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গৃহকর্তা ওয়াদুদ খান জানান, মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ও হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা আলমারি ভেঙে ৫৫-৬০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা ও ৪টি মূল্যবান মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সওগাত হোসেন বলেন, আপনারা বিষয়টিকে যা মনে করেন তা লিখতে পারেন। আমরা একটি চুরির ঘটনা হিসেবে বিষয়টি তদন্ত করছি। তদন্তের স্বার্থে ক’জনকে জিজ্ঞাসাবাদ বা আটক করা হয়েছে তা বলা যাবে না। এতে তদন্তের ক্ষতি হয়।
উল্লেখ্য, গত এক মাসে গোপালগঞ্জ শহরে গ্রিল কেটে বাড়িতে ঢুকে আরো ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
হুমায়ূন কবীর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার