শার্শায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত
প্রতীকী ছবি
যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা সড়কের উলাশী বাজারে ট্রাকচাপায় অর্পিতা (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে একটি ট্রাক ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে কলেজশিক্ষার্থী অর্পিতা নিহত হয়। নিহত অর্পিতা ঝিকরগাছা উপজেলার খরুষা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। আটক চালক জাহাঙ্গীর যশোর রেলগেট পশ্চিম পাড়ার মুনছুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অর্পিতা বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন সকালে গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে। সন্ধ্যায় উলাশি বাজার থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিল। এ সময় একটি দ্রুতগামী ট্রাক (যশোর-ট-১১-৩৩৪৪) ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতের পারিবার অভিযোগ করলে মামলা হবে।
মো. জামাল হোসেন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো
- ২ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ৩ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৪ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
- ৫ লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার টক্কর, টার্গেট আ’লীগের ভোটার