সোনাইমুড়ীতে ৬৪ শিক্ষার্থী পেলো মরিয়ম স্মৃতি বৃত্তি
নোয়াখালীর সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র ৬৪ জন শিক্ষার্থীর হাতে আলী মরিয়র স্মৃতি বৃত্তির নগদ টাকা ও সনদ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলী-মরিয়ম স্মৃতি বৃত্তি কমিটির সভাপতি ডাঃ মো. মোস্তফা।
সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর রহমান বাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও সাবেক সভাপতি শিক্ষক সমিতির অধ্যাপক শরিফ উল্যাহ ভূঁইয়া। 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হোসেন, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দীন, বাংলাদেশ স্টাডি ফোরাম কেন্দ্রীয় কমিটির লেখক ও গবেষক এএসএম ইউনুছ, বিশিষ্ট সমাজ সেবক মজিবুল হক পেশকার।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীর পাম্পগুলোতে বিক্রি বন্ধ, বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েনের দাবি
- ২ দিঘির প্রবেশমুখে অবৈধ কাউন্টার, ১০০ টাকা করে গুনতে হচ্ছে দর্শনার্থীদের
- ৩ নির্বাচনে অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি: জামায়াত আমির
- ৪ শর্ট সার্কিট থেকে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, উপকরণসহ শ্রেণিকক্ষ পুড়ে ছাই
- ৫ কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০