ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাশিয়ানীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৮ অক্টোবর ২০১৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক বজ্রপাতে সোহেল মুন্সী (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া কিশোর দাস (৯) নামে এক শিশু আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জানায়, নিহত সোহেল বৃষ্টির মধ্যে খেজুর গাছ কাটার সময় বজ্রপাত হলে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সে উপজেলার গোয়ালগ্রামের সাদেক মুন্সীর ছেলে।

অপরদিকে, উপজেলার কুমারিয়া গ্রামে বজ্রপাত শিশু কিশোর দাস আহত হয়। আহত শিশুকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/এমএস