জয়পুরহাটে ২৭ জুয়াড়ির জরিমানা
জয়পুরহাটের পাঁচবিবিতে ২৭ জুয়াড়ির জেল-জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাঁচবিবি উপজেলার সহকারী (ভূমি) কমিশনার ম্যাজিস্ট্রেট ফিরোজ কবির এ আদেশ দেন।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারো জেলার পাঁচবিবি উপজেলার বড় মানিক গ্রামে কালিপূজা উপলক্ষ্যে একটি গ্রাম্য মেলার আয়োজন করা হয়। ওই মেলায় বসে জমজমাট জুয়ার আসর, এমন সংবাদ পেয়ে শনিবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৭ জুয়াড়িকে আটক করে।
পরে রোববার বিকেলে আটকদের সহকারী (ভূমি) কমিশনার ম্যাজিস্ট্রেট ফিরোজ কবিরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আটকদের মধ্যে ২১ জনের প্রত্যেকের ২ হাজার টাকা করে জরিমানা ও ৬ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
রাশেদুজ্জামান/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী