যশোরে নববধূকে গলাকেটে হত্যা
যশোরে মমতাজ বেগম নামে এক নববধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি জঙ্গলবাঁধাল গ্রামের সুজনের স্ত্রী।
এলাকাবাসীর ভাষ্যমতে, সন্ধ্যার দিকে মমতাজ ও তার স্বামী বাড়িতে ছিলেন। আর মমতাজের শাশুড়ি প্রতিবেশির বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরে ছেলের বউয়ের মরদেহ পড়ে আছে। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছেন। কি কারণে হত্যার ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি।
গ্রাম পুলিশ শাহীন জানান, নিহত গৃহবধূর বাবার বাড়ি চৌগাছা উপজেলায়। তার শ্বশুর সম্প্রতি জঙ্গলবাঁধাল গ্রামে জমি কিনে ঘর করে বসবাস শুরু করেছেন। মমতাজের স্বামী একটু মানসিক রোগী বলে প্রতিবেশির মাধ্যমে তিনি জানতে পেরেছেন। এছাড়া দুই সপ্তাহ আগে তাদের বিয়ে হয়েছে বলেও শাহীন প্রতিবেশির মাধ্যমে জানতে পেরেছেন।
যশোর সদরের বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাফর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।
মিলন রহমান/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো
- ২ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ৩ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৪ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
- ৫ লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার টক্কর, টার্গেট আ’লীগের ভোটার