গাজীপুরে শ্রমিকবাহী বাসে আগুন
গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাত ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার শাহীন আলম জানান, ভোরে তেলিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রল জাতীয় দ্রব্য ঢেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। এ সময় চালক ও হেলপার বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। পরে আগুন দেখে তারা বাস থেকে নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে বাসের সিটগুলো পুড়ে যায়। ওই বাসটি স্থানীয় বিভিন্ন পোশাক করাখানার শ্রমিক আনা-নেয়ার কাজে ব্যবহার হতো।
বিএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী