ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ছিনতাইকারী ফের গ্রেফতার

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

যশোরের শার্শায় হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ছিনতাইকারী তুহিনকে (২০) ৪ ঘণ্টা পর আবারো গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার রাতে নাভরণ রেল স্টেশন এলাকা থেকে শার্শা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে রোববার রাত ১০টার দিকে তাকে ছিনতাইয়ের অভিযোগে শার্শার নাভারণ নিউমার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তুহিন শার্শার যাদবপুর ডগের বাগান গ্রামের মতিয়ার রহমান নুনুর ছেলে।

পুলিশ জানায়, নাভারণ নিউ মার্কেটের সামনে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই হয়েছে এমন খবর পেয়ে তুহিনকে সেখান থেকে গ্রেফতার করা হয়। কিছুক্ষণ পর কৌশলে হ্যান্ডক্যাপসহ পালিয়ে যায় তুহিন। পরে অভিযান চালিয়ে তাকে আবারো গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের অপরাধে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/পিআর