মামার জন্য ভাগ্নে কারাগারে
ড্রাইভিং লাইসেন্স পাবার জন্য যশোর বিআরটিএতে আবেদন করেছিলেন আব্দুর রহমান। কিন্তু তার পক্ষে পরীক্ষায় অংশ নেন ভাগ্নে রাকিব বিল্লাহ। কিন্তু ‘কপাল মন্দ’! কর্তৃপক্ষ তাকে হাজির করেন ভ্রাম্যমাণ আদালতে। আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় কারাগারে।
বুধবার যশোর কালেক্টরেটে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, ছবি জালিয়াতির মাধ্যমে রাকিব তার মামার পক্ষে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। তার বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামে।
মিলন রহমান/এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ২ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর
- ৩ জামায়াত জান্নাত দেখিয়ে ভোট নিতে চায়, এটা ধিক্কারজনক: পার্থ
- ৪ দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না
- ৫ একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে