মাদকাসক্ত মামার হাতে ভাগ্নে খুন
জামালপুরের মাদারগঞ্জে আট বছরের ভাগ্নেকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত মামা। রোববার সকাল ১০টার দিকে মাদারগঞ্জ উপজেলার পশ্চিম কয়ড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আল-আমীনের শিশুপুত্র শাহীন (৮) মাদারগঞ্জের পশ্চিম কয়ড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। রোববার পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত মামা শহীদ ভাগ্নে শাহীনকে উপর্যুপরি দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
মাদারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনার পর পরই ঘাতক শহীদকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশু শাহীনের মা মানু বেগম বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।
শুভ্র মেহেদী/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬