যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত ও অপর এক ছাত্র আহত হয়েছে। বুধবার দুপুরে আব্দুর রাজ্জাক কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত লোকনাথ দেব (১৮) যশোর ডা. আব্দুর রাজ্জাক কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র এবং শহরের চারখাম্বা এলাকার কানাইলাল দেবের ছেলে। আহত লিমু জামান (১৮) বিসিএমসি কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও হুশতলা এলাকার গোলাম মাওলার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে লোকনাথ দেব ও তার বন্ধু লিমু জামান কলেজের সামনে অবস্থান করছিলেন। এসময় তুচ্ছ ঘটনায় স্থানীয় একদল সন্ত্রাসীর সাথে তাদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাত করলে লোকনাথ দেব নিহত ও লিমু আহত হয়।
নিহত লোকনাথ দেবকে লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত লিমুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমিন জানিয়েছেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এখনও কারণ উদ্ঘাটন কিম্বা কাউকে আটক করা সম্ভব হয়নি।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি