যশোরে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
যশোরে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় শহরের বকচর হুশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সুমন হোসেন (২৭) শহরের হুশতলা এলাকার আইয়ুব আলীর ছেলে।
নিহত সুমনের শ্যালক শান্ত জানান, বিকালে শহরের বকচর এলাকার চৌধুরী বাড়ির কাছাকাছি একটি গ্যারেজে ট্রাক মেরামত করছিলেন সুমন। এসময় দুই যুবক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর আধা ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আজিজুর রহমান জানান, সুমনের হাঁটুতে, বুকে, পিঠে কুপিয়েছে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, সুমনের নামে ৫ থেকে ৬টি মামলা রয়েছে। সে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তবে তাকে কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
মিলন রহমান/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ২ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর
- ৩ জামায়াত জান্নাত দেখিয়ে ভোট নিতে চায়, এটা ধিক্কারজনক: পার্থ
- ৪ দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না
- ৫ একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে