ম্যানেজমেন্ট প্রশিক্ষণের জন্য ভারতে বিজিবি প্রতিনিধিদল
সীমান্ত নিরাপত্তার জন্য বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্টের উন্নত প্রশিক্ষণের অংশ হিসেবে ১৫ সদস্যের বিজিবির একটি প্রতিনিধিদল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন।
সোমবার দুপুরে বিজিবির এ প্রতিনিধিদল ভারতে যান। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ৪২-বিজিবি ব্যাটালিয়নের দিনাজপুর কুঠিবাড়ি ক্যাম্পের সুবেদার চান শরীফ। ভারতের ঝাড়খান রাজ্যের হাজারীবাগ এলাকার বিএসএফ ট্রেনিং সেন্টারে ১৫ দিনব্যাপী বিজিবি-বিএসএফের যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নেবেন তারা।
এছাড়া ১৫ জনের প্রতিনিধি দলে রয়েছেন, সুবেদার দুজন, নায়েব সুবেদার একজন, হাবিলদার তিনজন, নায়েক তিনজন, ল্যান্স নায়েক তিনজন ও তিনজন সৈনিক।
১৫ সদস্যের প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ইন্সপেক্টর মিনা তাদের স্বাগত জানান।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল ব্যবস্থাকে আরো উন্নত করতে ‘বর্ডার ম্যানেজমেন্ট’ নামে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বিজিবির প্রতিনিধিদল ভারতে যান।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, দুদেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরো উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলটি ভারতে গেছেন। প্রশিক্ষণ শেষে বিজিবি প্রতিনিধি দল আগামী ২০ নভেম্বর বেনাপোল দিয়ে দেশে ফিরবেন।
মোঃ জামাল হোসেন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ২ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর
- ৩ জামায়াত জান্নাত দেখিয়ে ভোট নিতে চায়, এটা ধিক্কারজনক: পার্থ
- ৪ দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না
- ৫ একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে