মায়ের কোলে ফিরলো শিশু সাদিয়া
যশোরের শার্শা উপজেলার বাঁগআচড়া বাজারের কলেজ রোডের সিঁড়ির পাশের রাস্তায় কুঁড়িয়ে পাওয়া নবজাতক সাদিয়া নামের শিশুটি অবশেষে তার মায়ের কোলে ফিরেছে। তবে জন্মদাত্রী মায়ের কোলে নয়। নতুন বাবা-মায়ের কাছে ফিরেছে শিশুটি। যশোরের এক ব্যবসায়ী দম্পতির কোলে সাদিয়াকে তুলে দেয়া হয়েছে।
প্রায় ১৮ দিন আগে উপজেলার বাঁগআচড়া বাজারের কলেজ রোডের সিঁড়ির পাশের রাস্তায় কুঁড়িয়ে পাওয়া শিশুটিকে। গত ১৮ দিন শিশুটি স্থানীয় একটি পরিবারের কাছে ছিল। এখনো শিশুটির অভিভাবকদের খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে বাগআঁচড়া বাজারের আহসান হাবিবের স্ত্রী মৌসুমি আক্তার মাতৃস্নেহে তাকে রেখেছেন নিজের কাছে।
ইতোমধ্যে শিশুটির প্রকৃত বাবা-মায়ের খোঁজ নেয়া হচ্ছে বলে জানান, স্থানীয় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। 
তিনি বলেন, গত ২১ অক্টোবর বাগআঁচড়া বাজারের কলেজ রোডের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওদুদের চারতলা বাড়ির সিঁড়ির পাশে নবজাতককে কাঁদতে দেখে আমাকে খবর দেয়া হয়। কুড়িয়ে পাওয়া শিশুটিকে তখন বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়ার পর আহসান হাবিবের তত্ত্ববধায়নে রাখা হয়। স্থানীয়ভাবে নবজাতকের বাবা-মায়ের খোঁজ করা হচ্ছে। খোঁজ পাওয়া গেলে শিশুটিকে তাদের হাতে তুলে দেয়া হবে। আর না পাওয়া গেলে নতুন বাবা-মার কাছে থাকবে শিশুটি।
শিশুটির নতুন মা মৌসুমি আক্তার বলেন, আমার স্বামী শিশুটিকে কোলে তুলে দেন। আমার এক কন্যা সন্তান রয়েছে। তারপরও এই শিশুকে কোলে পেয়ে আমি আনন্দিত। তার নাম রেখেছি সাদিয়া। আমি মায়ের স্নেহে বড় করে মানুষের মতো মানুষ করবো সাদিয়াকে।
সাদিয়ার বাবা আহসান হাবিব বলেন, প্রায় প্রতিদিনই বহু মানুষ এক নজর দেখে যান শিশুটিকে। অনেকে নিতেও চাচ্ছেন। কিন্তু আমরা সাদিয়াকে কারো কাছে দিতে চাই না। আমাদের পাঁচ বছরের মেয়ের নাম সামিয়া। তার নামের সঙ্গে মিলিয়ে এর নাম রেখেছি সাদিয়া। সামিয়ার মতো সাদিয়াও আমাদের সংসার আলোকিত করবে এটাই আশা।
বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারের গাইনি চিকিৎসক ডা. নাজমুন নাহার রানী বলেন, প্রাথমিক চিকিৎসা দেয়ার পর থেকে এখন নবজাতকটি সম্পূর্ণ সুস্থ আছে।
মোঃ জামাল হোসেন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ২ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর
- ৩ জামায়াত জান্নাত দেখিয়ে ভোট নিতে চায়, এটা ধিক্কারজনক: পার্থ
- ৪ দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না
- ৫ একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে