যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অ্যামনিয়া প্লান্টের পাম্প ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার জিএম (টেকনিক্যাল) মাহবুবা সুলতানা জানান, সকালে যমুনা সার কারখানার অ্যামনিয়া গ্যাস প্লান্টের পাম্প বিকট শব্দে ফেটে যায়। এতে করে কিছুটা গ্যাস বের হলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাম্পটি মেরামতের জন্য সকাল সাড়ে ১০টার দিকে দৈনিক ১৭শ মেট্রিক টন সার উৎপাদন ক্ষমতা সম্পন্ন কারখানারটির সার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। মেরামতের কাজ চলছে, কাজ শেষ করে পুনরায় উৎপাদনে যেতে আরো দুই থেকে তিন সময় লেগে যেতে পারে।
শুভ্র মেহেদী/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬