সাত মাস ধরে কিশোরীকে ধর্ষণ : দুই জন রিমান্ডে
প্রতীকী ছবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টানা সাত মাস ধরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার মাটিরাঙ্গার কাঁঠালপাড়ার হানিফ হাওলাদারের ছেলে রেজাউল করিম হাওলাদার (৩৭) ও একই এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. সাবু মিয়াকে (৩৮) তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই কিশোরীকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে হাজির করে পাঁচদিন করে রিমান্ডের আবেদন করলে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
খাগড়াছড়ি কোর্ট ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজটি উদ্ধার করার জন্য তাদের রিমান্ডে নেয়া হয়েছে।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটিরাঙ্গা পৌরসভায় এক কিশোরীকে প্রতিবেশী রেজাউল করিম হাওলাদার ও সাবু মিয়া নানা প্রলোভন দেখিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিওটি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ওই কিশোরীকে গত সাত মাস ধরে দফায় দাফায় ধর্ষণ করে তারা। সর্বশেষ সোমবার বিকেলে তাকে ডেকে নিয়ে অভিযুক্ত দুইজন অনৈতিক কাজের প্রস্তাব দিলে কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ধর্ষিতার পরিবার মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। পুলিশ রাতে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করে।
মুজিবুর রহমান ভূঁইয়া/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা