দুই টাকার নোট পাচারকালে বেনাপোলে আটক ১
যশোরের বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে ৪১ হাজার ৬০০ টাকার দুই টাকার নোটসহ মোহাম্মাদ ইউছুফ (৫০) নামে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।
আটক ইউছুফ ভারতের পশ্চি বাংলার উওর ২৪ পরগনা জেলার আমাটেক গ্রামের নেসার আলীর ছেলে। তার পাসপোর্ট নং-জেড-৩০২২৫৩২।
এর আগে ৩ নভেম্বর বাংলাদেশি ২৬ হাজার টাকার (২ টাকার) মুদ্রাসহ নাসিম (২৪) নামের এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
২৬ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় পাসপোর্টধারী যাত্রী তার ব্যাগে বাংলাদেশি বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে। তখন তাকে নোম্যান্সল্যান্ড থেকে ক্যাম্পে এনে তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্যে থাকা নতুন ২ টাকার ৪১ হাজার ৬০০ টাকা পাওয়া যায়।
তিনি আরো জানান, আটক ভারতীয় নাগরিক ইউসুফকে মুদ্রা পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ইউছুফ জানান, টাকার ব্যাগটি তার না। তার সঙ্গে আরেকজন ছিল। এটা তার ব্যাগ। সে বিজিবিকে দেখতে পেয়ে তার কাছে কৌশলে ব্যাগ রেখে পালিয়ে যায়।
সূত্র জানায়, বাংলাদেশি দুই টাকার নোট ভারতে ৩ টাকায় বিক্রি হয়। ফলে ভারতীয় কিছু নাগরিক এ ব্যবসায় ঝুঁকে পড়েছে।
জামাল হোসেন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী