ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১০ নভেম্বর ২০১৬

গোপালগঞ্জে ফাতেমা বেগম ওরফে অন্তরা (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ফাতেমার শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।

বুধবার রাতে সদর উপজেলার বড়ফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই গ্রামের রেজাউল করিম সরদারের স্ত্রী। তিনি আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন।  

নিহত ফাতেমা বেগমের মা আম্বিয়া বেগম অভিযোগ করেন, শাশুড়ি সুরতি বেগমসহ পরিবারের অন্যান্য লোকজন ফাতেমাকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।

নিহতের বোন কোহিনুর বেগম অভিযোগ করে বলেন, আগেও বিভিন্ন সময় ফাতেমাকে তার শাশুড়ি ও ননদ মারপিট করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।   

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মুকুল হোসেন সরদার জানান, হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এএম/পিআর