ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫২ এএম, ১১ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে হৃদয় ওরফে বাবু (২৫) খুনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া শুক্রবার দুপুরে নিহত বাবুর বড় ভাই মাহমুদুল ইসলাম সুজন বাদী হয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসানকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮-১০ জনের নামে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলেন, পশ্চিম দেওভোগ নগর এলাকার তারা মিয়ার ছেলে রাহাত (১৮) ও একই এলাকার কাশেম মিয়ার ছেলে মিলন (৪৫)। এরা মামলার এজাহারভুক্ত আসামি ও হাসান বাহিনীর সদস্য বলে পুলিশ জানিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজি এনামুল জানান, মাদক ব্যবসায়ী হাসানের নেতৃত্বে বাবুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আর হাসানসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শাহাদাত হোসেন/এফএ/পিআর