যশোর কারাগারে হাজতির মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারে আব্দুর রহমান (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার আব্দুল করিম ওরফে কাঞ্চনের ছেলে। যশোর কেন্দ্রীয় কারাগারের তার হাজতি নম্বর ৯৩০৮।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গ্যাস্টিকজনিত রোগে অসুস্থ হলে তাকে কারাগার কর্তৃপক্ষ হাসপাতলে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
এএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি