যশোরে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
যশোরের কেশবপুরে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে। রোববার ভোরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। তবে এই পণ্য চোরাচালানের সঙ্গে জড়িতদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর-২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি-কাপড়ের একটি চালান কেশবপুর হয়ে যশোরের দিকে আসছে। এরপর তার নেতৃত্বে একটি টিম কেশবপুর বাজার মেইন রোডে অবস্থান নেয়।
বিজিবি সদস্যদের দেখে একটি ট্রাক রাস্তার পাশে ফেলে রেখে চালক পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে এক কোটি সাড়ে সাতাশ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিজিবি যশোর হেডকোয়ার্টারে জমা রাখা হয়েছে।
মিলন রহমান/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী