ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৬

গাজীপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে দোলন আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সিকদারবাড়ি এলাকায় মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর আন্তঃসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দোলন স্থানীয় সিকদারবাড়ি এলাকার মোজাম্মেল হকের একমাত্র মেয়ে এবং গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের ২২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সবদের আলী জানান, দোলন কলেজের আইসিটি শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে অটোরিকশাযোগ বাসায় ফিরছিল। পথে সিকদারবাড়ি এলাকায় পৌঁছালে তার গলার ওড়নাটি রিকশার চাকায় জড়িয়ে গলায় ফাঁস লেগে যায়। পরে এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে রিকশাটি থামিয়ে মুমূর্ষু অবস্থায় দোলনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস তাকে মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম/আরএআর/এবিএস