বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল রাজ্জাক (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাকিনা রুদ্বেশ্বর এলাকার সেচ পাম্পের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্বেশ্বর গ্রামের মৃত কায়েম আলীর ছেলে এবং কাকিনা উত্তরবাংলা বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র।
জানা যায়, আব্দুল রাজ্জাক নিজ বাড়ির একটি সেচ পাম্পের মোটরে কাজ করতে গিয়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
কালীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিউল ইসলাম/এএম/এসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- ২ তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী
- ৩ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’
- ৫ এমডি-জিএম সিন্ডিকেটে বিটিসিএল উত্তরাঞ্চলে চরম অস্থিরতা