কবুতরের সঙ্গে শত্রুতা
সাতক্ষীরার কলারোয়ার কাউরিয়া গ্রামে শত্রুতার জেরে বিষ মিশ্রিত খাবার খাইয়ে ৮৬টি কবুতরকে মেরে ফেলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মৃত মোস্তামের ছেলে কামরুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় লিখিত অভিযোগ করেছেন কবুতর মালিক একই গ্রামের আনারুল ইসলাম।
কাউরিয়া গ্রামের আনারুল ইসলাম জানান, ধান কেটে রাখা মাঠে কামরুল খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে রাখে। সে জানতো কবুতর মাঠে আসবে। সোমবার বিকেলে আমার ২৯টি, পার্শবর্তী বাশারের ৩২টি ও রাজুর ২৫টি কবুতর একসঙ্গে মাঠে যায়। সেখানে বিষ মিশ্রিত খাবার খেয়ে সকল কবুতর মারা যায়। প্রতিহিংসার কারণেই কামরুল এ জঘণ্য কাজটি করেছে।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, সোমবার রাতে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অমানবিক এ কাজের সঙ্গে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আকরামুল ইসলাম/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই